নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পিএম

নারায়ণগঞ্জের সদর উপজেলায় ‘উৎসব পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় আতিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩৮) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার কালীবাজারের চাড়ারগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে আতিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত আতিকের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর স্কুল গ্রামে। তার বাবার নাম সাদেকুল ইসলাম। তার চার ভাই ও তিন বোন রয়েছেন। পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে তার। তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।

আহত মাসুদ নাটোরের গুরুদাসপুর থানার বিয়াঘাট গ্রামের মো. আউয়ালের ছেলে। তারা দুজনই নারায়ণগঞ্জে থাকতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

আতিকের ভাই মো. লেবু বলেন, দুপুরে কালীবাজারের চাড়ারগোপ এলাকায় একটি চায়ের দোকানের সামনে নিজেদের অটোরিকশায় বসে চা খাচ্ছিলেন আতিক ও মাসুদ। এ সময় পেছন থেকে আসা ‘উৎসব পরিবহন’-এর একটি বাস তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করেন। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তার ভাইকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আতিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় অপর অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আতিকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

আহতদের স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি...
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায়...
পদ্মা সেতুর জাজিরা প্রান্তের হাইওয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে অন্য বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এসময় বাসে থাকা অন্তত ৭ যাত্রী আহত হন। আহতদের...
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।’ আজ...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দুজন হলেন ইমরান...
যেকোনো শত্রুর হুমকির জবাবে কোনোপ্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ...
রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর