শ্রমিকদের মজুরি বোর্ড গঠন রোববার: শ্রমমন্ত্রী

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।’

আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, ‘গতকাল শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।’

তিনি বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ নেবেন।’

মন্ত্রী বলেন, ‘মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।’

তিনি বলেন, ‘বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও বাইরে থেকে কিছু লোক এসে শ্রমিকদের উত্তেজিত করছে।’ প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছে, তা গণমাধ্যমকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা তৈরি হতে পারে।’

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। তাই গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব  আব্দুর রহমান তরফদার, বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ-র সহ সভাপতি মো. রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজ পয়লা মে। শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দিন। ১৪০ বছর আগের শ্রমবাজার ও শ্রমিকের ধরণ পাল্টালেও তাদের উন্নত জীবনের সুবিধা নিশ্চিত করা যায়নি। শ্রমিক নেতারা বলছেন, শিল্প প্রতিষ্ঠানে সংগঠনের দ্বন্দ্ব ও...
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রতিদিন বন্দর থেকে দুই থেকে তিন কোটি টাকার চাঁদা তোলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এ চাঁদাবাজি এখন অনেকটাই...
কোনো শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে সাভারের...
ঈদের আগে চলতি মে মাসের ২৮ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে বলে নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
‎বিজ্ঞানসম্মত জীবনযাপন, রোগ প্রতিরোধ এবং সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরতে রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডে (সিএনবিএল) বিশেষ স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে।...
নারায়ণগঞ্জের সদর উপজেলায় ‘উৎসব পরিবহন’ নামে একটি বাসের ধাক্কায় আতিক (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাসুদ (৩৮) নামে আরেক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দুজন হলেন ইমরান...
যেকোনো শত্রুর হুমকির জবাবে কোনোপ্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ...
লোডিং...

এলাকার খবর