ঢাকার ৬ রুটে ফের চালু একক কোম্পানির বাস

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

একটি রুটে একটি কোম্পানির বাস। রাজধানী ও আশপাশের ছয়টি রুটে ৮৬১টি বাস নিয়ে চালু হলো রুট রেশনালাইজেশন। রোববার সকালে মানিক মিয়া এভিনিউতে এ কার্যক্রম উদ্বোধন হলেও এখনো ঠিক হয়নি চালক-শ্রমিকদের বেতন কাঠামো। এছাড়া ৫০০ পুরনো বাস দিয়েই চালু হলো নতুন ব্যবস্থা। পরিবহন সংশ্লিষ্টদের মতে, একটি রুটে একাধিক কোম্পানির বাস চলাচল বন্ধ করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

রাজধানীর গণপরিবহন ঘিরে নানা উদ্যোগ ও পরিকল্পনার পরও ফেরেনি যথাযথ শৃঙ্খলা। একই সড়কে অসংখ্য বাসের প্রতিযোগিতা আর যেখানে-সেখানে থেমে যাত্রী ওঠানো-নামানোর বিশৃঙ্খলা চলছেই। যানজটের ভোগান্তিরও নেই শেষ।

সড়কে স্বস্তি ফেরাতে আবারও চালু হলো বাস রুট রেশনালাইজেশন। গাজীপুরের শিববাড়ী থেকে ঢাকেশ্বরী পর্যন্ত ২৫৩টি নন-এসি বাস চালাবে ভিআইপি পরিবহন।

মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। আর ঘাটারচর থেকে ডেমরা এবং ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চালাবে ফোর স্টার লাইন। আর ঘাটারচর থেকে উত্তরা পর্যন্ত চালাবে পিএনপি সিটি সার্ভিস। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ‘এই রুটের চালকদেরকে বেতন দেওয়া হবে। এতে সড়কে প্রতিযোগিতার হুড়োহুড়ি বন্ধ হবে।’ 

মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘ছয়টি রুটে বাস চলাচলের মধ্য দিয়ে যে উদ্যোগ শুরু হয়েছে, তা শুধু উদ্বোধনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে ঢাকার ৩২টি রুটেই এ ব্যবস্থা চালু করা হবে। প্রতিটি রুটের বাসে আলাদা রং ও নম্বর নির্ধারণ করা হবে।’

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘মালিক ও শ্রমিকদের অসহযোগিতার কারণে এর আগে এ উদ্যোগ সফল হয়নি। এবার সবার সহযোগিতা চাই।’

ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান বলেন, ‘রাজধানীতে পরিবহন চালাতে হলে রেশনালাইজেশন প্রক্রিয়ায় পরিচালনা করতে হবে। মালিকপক্ষ বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
 
২০২১ সালে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ‘ঢাকা নগর পরিবহন’। ঘাটারচর-কাঁচপুর রুটে ১৫৫টি বাস চালানোর পরিকল্পনা সামনে রেখে নামোনো হয়েছিল ৫০টি বাস। তবে বন্ধ করা যায়নি অন্য কোম্পানির বাস চলাচল। নানা সংকটে লোকসানের মুখে একপর্যায়ে বন্ধ হয়ে যায় সে উদ্যোগ।

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। আজ রোববার সকাল থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় ওই...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে...
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলে দেখা দেওয়া শ্রমিক অসন্তোষ আজ অনেকটাই স্বাভাবিক। রোববার সকাল থেকে পোশাক শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো কারখানায় প্রবেশে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি...
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন। আজ রোববার  স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই...
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
লোডিং...
```html ```

এলাকার খবর