গাইবান্ধায় ‘ঋণের দায়ে’ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ গেল যুবকের

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

 

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের দুই নম্বর রেলগেট এলাকার রেললাইনে পদ্মরাগ ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। আবু বক্কর সিদ্দিক গাইবান্ধার পৌর শহরের পূর্ব কোমরনই পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, শান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ লোকাল ট্রেনটি গাইবান্ধা শহরের দুই নম্বর রেলগেট ক্রস করার সময় হঠাৎ বক্কর সিদ্দিক লাফ দেন। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আবু বক্কর সিদ্দিকের ভাগিনা রশিদুল ইসলাম বকুল বলেন, ‘মামা সুদের ওপর ঋাণ নিয়েছিলেন। তারা কিছুদিন থেকে  টাকার জন্য চাপ দিচ্ছিলেন। তিনি টাকা পরিশোধের চাপ সহ্য না করতে পেয়ে আত্নহত্যা করছে বলে ধারনা করা হচ্ছে।’ 

গাইবান্ধা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি বলেন, ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এছাড়া নিহতের পকেট থেকে কয়েকজনের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মূল অভিযুক্তসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুনা বেগম নামের (৪০) এক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র মহড়া, পর্যটকদের জিম্মি করে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি। অবরোধের কারণে...
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
একটি রুটে একটি কোম্পানির বাস। রাজধানী ও আশপাশের ছয়টি রুটে ৮৬১টি বাস নিয়ে চালু হলো রুট রেশনালাইজেশন। রোববার সকালে মানিক মিয়া এভিনিউতে এ কার্যক্রম উদ্বোধন হলেও এখনো ঠিক হয়নি চালক-শ্রমিকদের বেতন...
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই...
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। আজ রোববার সকাল থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় ওই...
লোডিং...
```html ```

এলাকার খবর