মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, বৈঠক করবেন বিশ্বনেতাদের সঙ্গে

আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে দেওয়া উন্নত বিশ্বের  ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবেন তিনি। এছাড়া সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎতের সম্ভাবনা রয়েছে।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে দেওয়া উন্নত বিশ্বের  ক্ষতিপূরণ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেবেন তিনি। এছাড়া সফরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎতের সম্ভাবনা রয়েছে।

আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ এক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। 

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতারা জড়ো হচ্ছেন তুরস্কের আনতালিয়ায়। শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ এ এবারে গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়ন, কার্বন নিঃসরণ কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। 

পররাষ্ট্র সচিব বলেন, এবারে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এ সফরে আগামী ১২ নভেম্বর সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য রাখবেন তিনি। সেখানে দেশের জলবায়ু অবস্থান ও দাবি তুলে ধরবেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দেওয়া প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড়ের দাবি জানাবে ঢাকা। 

ব্রিফিংয়ে সদ্য দায়িত্ব প্রাপ্ত নতুন পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনে ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীসহ একাধিক দেশের উচ্চ পর্যায়ে নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সৌজন্য সাক্ষাৎ হতে পারে তুরস্কে শীর্ষ নেতার সাথেও। আলোচনা হতে পারে সামরিকসহ সার্বিক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে। 

দুই সপ্তাহের এ সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে জনগণ শুধু...
দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে যতই ষড়যন্ত্র হোক জনগণ তা রুখে দেবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এই...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে ঐতিহাসিক সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশের প্রতিটি গ্রাম ও ইউনিয়ন পরিষদ নিরাপদ রাখতে কাজ করছে। গ্রামীণ জনপদ নিরাপদ থাকলে বাংলাদেশও নিরাপদ থাকবে। আর তৃণমূল মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় গ্রাম...
সাজেকের শুকনোছগড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক নারী আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই নারীর নাম অরুনা চাকমা। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন।
এ ধরনের বিতর্ক এড়াতে টুর্নামেন্টে ভিএআর রাখার দাবি জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ, ‘এএফসি বা ফিফার সেরা রেফারি আনা সম্ভব না হলে অন্তত ভিএআর রাখুন। শুধু সেমিফাইনাল ও ফাইনালে কেন ভিএআর থাকবে? খরচের কারণে?...
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর