ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর সামনে কঠিন চ্যালেঞ্জ, অনিশ্চিত ভবিষ্যৎ

এক কঠিন বাস্তবতার মুখে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে সরকার গঠনের পথে বিরোধী জোট। নতুন পার্লামেন্টে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলছে বিরোধী দলগুলোর সিদ্ধান্তের ওপর। 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

এক কঠিন বাস্তবতার মুখে ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একদিকে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে সরকার গঠনের পথে বিরোধী জোট। নতুন পার্লামেন্টে, কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুলছে বিরোধী দলগুলোর সিদ্ধান্তের ওপর। 

ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণ। ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে, সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিরোধী জোট।

এরই মধ্যে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ১২০ আসনের পার্লামেন্ট বা নেসেটে প্রয়োজনীয় সমর্থন পেতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন তিনি।

এদিকে, বিরোধী জোটকে ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু। তবে তার নেতৃত্বে সরকার গঠনে বিরোধীদের অনীহা রয়েছে।

সাবেক ইসরায়েলি সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভি বলেছেন, সরকার গঠনের দর-কষাকষিতে এখন নানা রাজনৈতিক কৌশল চলছে। একে অপরের ওপর চাপ তৈরি, পাল্টাপাল্টি অবস্থান ও রাজনৈতিক প্রচারের মধ্যেই এগোচ্ছে আলোচনা। বিরোধী নেতাদের মধ্যে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের তেমন কোনো আগ্রহ নেই। তবে বড় কোনো নিরাপত্তা সংকট তৈরি হলে কেবল পরিস্থিতি বদলাতে পারে।

শুধু ক্ষমতা হারানোই নেতানিয়াহুর জন্য চ্যালেঞ্জ নয়। দুর্নীতির অভিযোগে চলমান বিচার ও ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়েও পার্লামেন্টে প্রশ্নের মুখে পড়তে পারেন তিনি। বিশেষ করে ওই হামলার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জোরালো হচ্ছে। 

ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্লাশেনবার্গ বলেন, নতুন পার্লামেন্টে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপস্থিতি রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে। নেতানিয়াহু পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করলেও এবার তাকে আগের মতো আত্মবিশ্বাসী মনে হচ্ছে না।

বিশ্লেষকদের মতে, বিরোধী জোট সরকার গঠন করলে নেতানিয়াহুর রাজনৈতিক প্রভাব কমে যেতে পারে। এমনকি নতুন রাজনৈতিক বাস্তবতায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোও ভিন্ন মাত্রা পেতে পারে।

ইসরায়েলের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নেতানিয়াহু ক্ষমতা কী ধরে রাখতে পারবেন, নাকি বিরোধীদের হাত ধরে আসবে নতুন সরকার?

রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। তবে হুতিদের ছোড়া দুইটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাশিয়া। এই মুহুর্তে, ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে পুতিন প্রশাসন। মস্কোর...
লেবাননে স্বাভাবিক জীবনে ফিরতে চায় দক্ষিণাঞ্চলের তেবনিন এতিমখানার মেয়েরা। ইসরায়েলি হামলায় অভিভাবক হারানো এই মেয়েদের কেউ হতে চায় চিকিৎসক, আবার কেউ উচ্চতর ডিগ্রি নেয়ার স্বপ্ন দেখছেন। তবে, নতুন করে...
ইসরায়েলে নতুন সরকার গঠনে গাদি আইজেনকটকে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এর মধ্যে- কট্টর ইহুদি তরুণদের সেনাবাহিনীতে যোগদানের আইন শিথিল রাখা, ফিলিস্তিনি জনপদে ছড়িয়ে পড়া সহিংস অপরাধের লাগাম...
দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুঞ্জন ছিল, অবশেষে তা-ই সত্যি হল। জোহানেসবার্গ টেস্টের একাদশে জায়গা হারিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেছেন, তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে।...
পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর