লালবাগে আগুন নেভানোর পর দেয়ালধসে আহত দুই ফায়ার ফাইটার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের পর দেয়ালধসে ফায়ার সার্ভিসের দুই ফায়ার ফাইটার আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামবাগ নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লালবাগের বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর হঠাৎ কারখানার ওপরের একটি দেয়াল ভেঙে দুই ফায়ার ফাইটারের ওপর পড়ে। এতে তারা আহত হন।

পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১৮টি সোনার বার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা বারগুলোর বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮...
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ...
ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন মাধ্যমে ‘পুলিশের পোশাকের মান নিয়ে প্রশ্ন, সরবরাহকারীর বিরুদ্ধে ব্যবস্থার ইঙ্গিত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নোমান গ্রুপ। ২০২৬ সালের ৩ মার্চ ওই...
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নাঘরে জমে থাকা গ্যাসে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায়...
গাজার বিধ্বস্ত হাসপাতাল, চিকিৎসকদের অসহায়ত্ব আর প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করা মানুষের বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘লাইফ সাপোর্ট’। দোহা ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির...
হলিউডের আলোচিত নির্মাতা জেমস গ্রে। ‘দ্য লস্ট সিটি অব জেড’, ‘অ্যাড অ্যাস্ট্রা’, ‘টু লাভার্স’ কিংবা ‘আর্মাগেডন টাইম’-এর মতো চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক...
গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থক হিসেবে পরিচিত চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় চারটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি দোকান...
পাবনার ঈশ্বরদী উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারী দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর