পূজার ছুটিতে আমদানি-রপ্তানি সচল বেনাপোল স্থলবন্দরে 

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:২৬ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। তবে রাজস্ব প্রবৃদ্ধিসহ দেশের বাণিজ্য সচল রাখতে নির্দেশনা দিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে বেনাপোল বন্দর ও কাস্টমস খোলা রয়েছে। সীমিত আকারে আমদানি-রপ্তানির কাজ চলবে। এছাড়া পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বন্দর গোডাউনও রয়েছে খোলা।

বেনাপোল বন্দর পরিচালক সামিম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর সংশ্লিষ্টরা জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে বুধবার সকাল থেকে টানা ৪ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন। পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করলেও বুধবার হয়নি আমদানি-রপ্তানি। তবে খোলা ছিল পোর্ট ও কাস্টমস।

বন্দর ব্যবহারকারীরা জানান, ব্যবসায়ীদের সুবিধার জন্য সীমিত আকারে খোলা রয়েছে পোর্ট। ফল সবজিসহ মাছ আমদানি করতে পারবে ব্যবসায়ীরা। বিশেষ করে ইলিশ মাছ রপ্তানির সম্ভাবনা রয়েছে।

ব্যবসায়িদের সুবিধার্থে সিএন্ডএফসহ বন্দর ব্যবহারকারীদের দাবির প্রেক্ষিতে ও এনবিআরের নির্দেশে পূজার ছুটির মধ্যেও পোট সীমিত আকারে খোলা রয়েছে বলে জানান স্থলবন্দরের পরিচালক সামিম হোসেন।

দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয়...
খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর