প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১০ পিএম

দুর্গাপূজা সামনে রেখে সারাদেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পাশাপাশি মণ্ডপ ও মন্দির সাজগোজ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও চলছে জোরেসোরে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। 

রাজশাহী হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী অশোক কুমার বলেন, ‘রঙতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেব-দেবীর প্রাণবন্ত অবয়ব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঘিরে রাজশাহীতে প্রতিমা শিল্পীদের দম ফেলারও সময় নেই।’

যশোরের শ্রীহরি মন্দিরে তৈরি হচ্ছে ১০১ জন দেব-দেবীর প্রতিমা। একই সঙ্গে তুলে ধরা হচ্ছে সনাতন শাস্ত্র মতে চারটি যুগের সব বৈশিষ্ট্য।

কিশোরগঞ্জের বিভিন্ন মন্দির-মণ্ডপে দেবী দুর্গার পাশাপাশি গড়া হচ্ছে লক্ষ্মী, কার্তিক, গণেশ ও সরস্বতীর প্রতিমা। শিল্পীরা বলছেন, সময়ের সঙ্গে কমেছে কাজ। বেড়েছে জিনিসপত্রের দাম।

নাটোরের ৪০৩টি মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। 

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত বলেন, ‘খাগড়াছড়িতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন।’
 
এছাড়া, চাঁদপুর, গোপালগঞ্জ, কুয়াকাটা,ঝালকাঠিতে, নেত্রকোণা, পটুয়াখালীর বিভিন্ন মন্দির-মণ্ডপে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ। আগামী ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে দুর্গাপূজার বিজয়া দশমী চলাকালে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা হয়।
বিজয়া দশমীর মধ্য দিয়ে এবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব। 
দুর্গাপূজা বা দুর্গোৎসব হলো দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে প্রচলিত একটি হিন্দু উৎসব। এবার দেবী দুর্গাকে বরণের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দূর্গাপূজার মণ্ডপ ইলিশ মাছ,...
শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেছেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে এবারও আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে প্রশাসন। দেশের ৬টি অভয়াশ্রম ও ৩১ জেলায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে...
রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে।...
লোডিং...

এলাকার খবর