যশোরে ৬ কোটি টাকার হীরাসহ ভারতীয় আটক

যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি টাকার হীরা ও বৈদেশিক মুদ্রাসহ ভারতের তামিলনাড়ুর এক নাগরিক আটক। বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা ছিল বলে জানা গেছে।

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

যশোরে বিপুল পরিমাণ হীরা ও বৈদেশিক মুদ্রাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। 

এ ঘটনায় আটক ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ুর অধিবাসী। আটক সুজাউদ্দিন জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে হীরাগুলো নিয়ে যাচ্ছিলেন।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে বিজিবির টহল দল যশোর-ঝিকরগাছা মহাসড়কে নতুনহাট বাজার অভিযান চালায়। এ সময় ভারতের তামিলনাড়ুর অধিবাসী সুজাউদ্দিনকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড (হীরক) এবং ডলার, রুপি, বাথ ও টাকা জব্দ করে। আটককৃত ডায়মন্ড, বিভিন্ন মুদ্রা ও অন্যান্য সকল জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত হীরাগুলো বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করে সত্যতা নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজাউদ্দিন বলেন, তিনি হীরা ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এছাড়া আটককৃত ব্যক্তি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

 

        

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেব যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। 
একসময় কয়লা ও পাথরের আমদানিতে সরগরম থাকত নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর। কয়লা আমদানি বন্ধ হয়েছে অনেক আগেই। বহুদিন ভারত ও ভুটান থেকে আসা পাথরের ওপরই নির্ভরশীল ছিলো বন্দরটি। গত এক মাস বেহাল সড়কের...
নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার র‍্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
ফেনীতে মাগরিবের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও চায়ের দোকানে আড্ডা নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা প্রশাসন। তবে মাইকিংয়ে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়ে ‘নিষেধাজ্ঞা’র মতো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর