নরসিংদীর রেলস্টেশনে হামলা–লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬ 

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার র‍্যাবের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর কারওয়ানবাজারে আজ বিকেল ৩টায় এ বিষয়ে ব্রিফ করা হবে। সেখানেই বিস্তারিত জানানো হবে।

এর আগে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মেথিকান্দা স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঢুকে দুর্বৃত্তরা বাক্প্রতিবন্ধী ববি বেগমকে (৭০) মারধর করে। তাঁর দীর্ঘদিনের সঞ্চিত টাকা লুট করে নিয়ে যায় তারা।

পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলা–লুটে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

জানা যায়, প্রায় দুই যুগ আগে একটি ট্রেন থেকে নেমে মেথিকান্দা স্টেশনেই থেকে যান ববি বেগম। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষ ছিল তাঁর আশ্রয়। তিনি বিনা পারিশ্রমিকে প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া, শৌচাগার পরিষ্কারসহ বিভিন্ন পরিচ্ছন্নতার কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা ওই বৃদ্ধাকে খাবার, অর্থসহায়তা দিতেন। অর্থের বেশির ভাগই তিনি জমিয়ে রাখতেন। সেই জমানো টাকা লুট করার জন্য তাঁর ওপর হামলা করে দুর্বৃত্তরা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর...
নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা হয়...
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং...
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার সজল পুকুর বন্দী পাড়া গ্রামের কুলসুম আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মানিক হোসেনকে (৩৫) আটক করেছে...
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার বিভাগের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্ধ স্লুইস...
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অ্যানিমেশন সিনেপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয় একটি নাম ‘মোয়ানা’। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। দর্শকদের দারুণ সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিসেও বাজিমাত করেছে। ঘরে তুলেছে...
লোডিং...

এলাকার খবর