স্বামীর দ্বিতীয় বিয়ে, মেয়েকে ‘হত্যার পর আত্মহত্যা’ অন্তঃসত্ত্বা মায়ের

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:১২ পিএম

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর উপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধু বলে অভিযোগ তুলেছেন স্বজনরা।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামে গৃহবধুর বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, মনিরা খাতুন ঘোনা গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পাশের গ্রাম কুশখালীর রাজু আহমেদের স্ত্রী। সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম জানান, মনিরা খাতুন নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। কয়েকদিনের মধ্যেই তাঁর বাচ্চা হওয়ার কথা ছিল। 
কিছুদিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করে। এনিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়ার পর গত দুদিন আগে তিনি বাবার বাড়ি চলে আসেন। আজ মঙ্গলবার সকালে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।

পরে খবর পেয়ে  সদর থানার এসআই দেলোয়ার হোসেনকে পাঠানো হয়। তিনি মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

 

মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিফা মনি (১০) নামের শিশু নিহত হয়েছে। শিফা মনি দিনাজপুর ফুলবাড়ীর পৌর শহরের উত্তর সুজাপুর মহল্লার ইস্তামুল হকের মেয়ে।
সাতক্ষীরা সদর থানা হাজতের ভেতরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান ভিডিও করতে যাওয়ার পথে ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন...
চট্টগ্রামের পটিয়ায় সরকারি একটি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে। 
নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা প্রদান করা হয়েছে ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল...
মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের দুইটি বয়লারই সচল হয়েছে। তবে এখনো দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট সমাধান হয়নি।
বিএনপি নেতৃত্বাধীন সরকারপ্রদানকে বঙ্গোপসাগরের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানসহ আটক তিনজন এখনো থানায় রয়েছেন। তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে নাকি ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে আজ মঙ্গলবার পুলিশের সিন্ধান্ত...
লোডিং...

এলাকার খবর