মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও স্নাইপার বাইনোকুলারসহ আটক ৫

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

মাগুরায় ১০০ রাউন্ড গুলি ও একটি স্নাইপার বাইনোকুলার উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে। বুধবার রাতে শহরের পৌর এলাকার পারনান্দুয়ালী নামক স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

অভিযানে আটক পাচজনের কাছ থেকে উদ্ধার করা হয় পিস্তলের ১০০ রাউন্ড গুলি, একটি শর্ট গানের টেলিস্কোপ স্নাইপার, ৫টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন ও ২টি দেশিয় অস্ত্র।

এসব তথ্য নিশ্চিত করেছেন উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর রাশেদ হাসান সেজান। তিনি বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করি। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। তাদেরকে রাতেই আমরা থানা হেফাজতে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে র‍্যাব ও পুলিশের সদস্যরাও ছিলেন।’

আটক পাঁচজন হলেন- মাগুরা পারনান্দুয়ালী এলাকার মঞ্জু মোল্লার ছেলে মাফুজ (২১), রবি মোল্লার ছেলে শাকিল (২০), কামাল হোসেনের ছেলে জারিফ (২২), মুন্সি আশিক রহমানের ছেলে তাবিন (২০) ও আব্দুল হালিমের ছেলে বাবুল (২১)। তাঁদের সবার বাড়ি মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী মুন্সিপাড়ায়। 

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, আটক পাঁচজনকে রাতেই মাগুরা থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
নরসিংদীর শিবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা হয়।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজের আধিপত্য নিয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের ১০ আহত হয়েছে। 
জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছরপূর্তি আজ। ১৯৪৫ সালের এই দিনে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। যে বোমার...
আগামী ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের পরিকল্পনা বিএনপির। সম্প্রতি দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের প্রভাবমুক্ত এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিলে চূড়ান্ত হবে নেতৃত্ব।...
ভারত থেকে দেওয়া পলাতক শেখ হাসিনার বক্তব্যকে পাত্তা দিচ্ছেন না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক...
বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে।
লোডিং...

এলাকার খবর