বাগেরহাটের ইসি কার্যালয়ের সামনে আজও অবস্থান ধর্মঘট

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল ৯টায় আন্দোলনকারীরা জড়ো হয়ে নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয়।

জানা গেছে, দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা তারা সেখানে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করবে আন্দোলনকারীরা। সর্বদলীয় সম্মিলিত কমিটি গতকাল মঙ্গলবার ও আজ বুধবারের দুই দিনের ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করে নতুন করে পরপর দুইদিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গোৎসবে ভোগান্তি কমাতে হরতাল কর্মসূচি থেকে সরে আসে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। আসন পুনর্বহালের দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা যায়, জেলা নির্বাচন অফিসের ঢোকার গেট আটকে আন্দোলনকারীরা সামনে অবস্থান নিয়েছে। অফিসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে নির্বাচন অফিসের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে।

গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে হরতালসহ চার দিনের কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে কমিয়ে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকে দফায় দফায় হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ সমন্বয়ক ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় ভোগান্তি কমাতে দুদিনের হরতালের কর্মসূচি প্রত্যাহার করে জেলা ও সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ে দুদিনের অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সর্বদলীয় সম্মিলিত কমিটির সমর্থকেরা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট পালন করে। আজও আমরা একই কর্মসূচি পালন করছি। আসন পুনর্বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর