বাগেরহাটে সেতুর পিলারে বাঁধা ব্যক্তি উদ্ধার, হাসপাতালে মৃত্যু

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০২:১২ পিএম

বাগেরহাটে সেতুর পিলারের ওপর দিয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ইব্রাহিম শেখ (৬২) নামের বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।

ইব্রাহিম শেখ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের নোনাডাঙা গ্রামের প্রয়াত শেখ বাবর আলীর ছেলে। তিনি ঢাকাতে পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ৭টার দিকে বাগেরহাট শহর সংলগ্ন ভৈরব নদের মুনিগঞ্জ সেতুর নিচে পিলারের ওপর পায়ে দড়ি বাঁধা অবস্থায় ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান। ইব্রাহিমকে কারা সেতুর নিয়ে ফেলে রেখে গেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। ইব্রাহিমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, আজ সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন শহর সংলগ্ন ভৈরব নদের মুণিগঞ্জ সেতুর নিচে পিলারের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে তার বা পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থ্য়া উদ্ধার করে। এসময় তিনি পুলিশ সদস্যদের কাছে তার নাম পরিচয় দেন।

ওসি আরও জানান, ওই বৃদ্ধকে কারা কখন এখানে নিয়ে এসেছে– তা জানতে চাইলে তিনি তা পরে জানাবেন বলে জানান। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পর তার মৃত্যু হয়।

ওসি বলেন, তার বাঁ পায়ে দড়ির দাগ রয়েছে। তিনি পেশায় স্ট্যাম্প ভেন্ডার। তিনি ঢাকাতে পরিবার নিয়ে বসবাস করেন। ১৫ দিন আগে তিনি ঢাকা থেকে তাঁর পৈতৃক বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানতে পারছি। এই ঘটনার সাথে কারা জড়িত তা অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর