বাগেরহাটে ভাড়া বাসায় গৃহবধূর মরদেহ, পরিবারের বলছে হত্যাকাণ্ড

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম

বাগেরহাটে সাদিয়া আক্তার (২৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাদিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের।

নিহতের স্বামী পারভেজ শেখ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে সাদিয়ার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সাদিয়া আক্তার বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারি গ্রামের মোস্তফা শেখের মেয়ে। তিনি পুলিশ লাইনের সামনের একটি পুতুল তৈরির কারাখানার শ্রমিক ছিলেন।

নিহতের বড় বোন তানিয়া আক্তার বলেন, ‘আমার বোনের আগে বিয়ে ছিল। সেখানে তার ডির্ভোসের পর জেলা পুলিশ লাইনের সামনের একটি পুতুল তৈরির কারখানায় কাজ নেয়। সম্প্রতি শহরের গোবরদিয়া এলাকার পারভেজ নামে এক বাস চালককে সাদিয়া বিয়ে করে ভাড়া বাসায় বসবাস করছিল। মঙ্গলবার রাতে বোনের মরদেহ উদ্ধারের খবর পেয়ে সেখানে যাই।’

তানিয়া আরও বলেন, ‘বোন যে ঘরে বসবাস করত সেই ঘরের খাটের শোয়ানো ও গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন দেখতে পেয়েছি। তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে।’

প্রতিবেশীদের বরাত দিয়ে তানিয়া আক্তার আরও বলেন, ‘গত শুক্রবার বোনের সঙ্গে তার স্বামীর মনোমালিন্য হয়। সেই নিয়ে তার স্বামী তাকে মারধর করে। ওইদিনের পর থেকে তার স্বামী পারভেজকে দেখা যায়নি। তার স্বামী তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে পালিয়ে গেছে।’

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উল-হাসান বলেন, ‘মঙ্গলবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সাদিয়া নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মরদেহে পচন ধরেছে। অন্তত তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। তাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

ওসিন আরও বলেন, ‘তার স্বামী পারভেজকে পেলে হত্যার কারণ জানা যাবে। পারভেজকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে সাদিয়ার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর