বাগেরহাটে সড়ক দুর্ঘটনা

ছেলে-নববধূকে নিয়ে ফেরার পথে নিহত বিএনপি নেতা ও স্বজনেরা 

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩ জনের মধ্যে রয়েছেন মোংলা পৌর বিএনপি নেতা আবদুর রাজ্জাক ও তাঁর পরিবারের সদস্যরা। ছেলের বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বেলাই ব্রিজ এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে মোংলা পৌর বিএনপির নেতা আবদুর রাজ্জাক ও তাঁর স্বজনেরা রয়েছেন। নিহত অন্যরা হলেন– আব্দুর রাজ্জাকের ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনি ও অন্যান্য স্বজন। এছাড়া তাদের গাড়ির চালকও নিহত হয়েছেন।

আবদুর রাজ্জাক মোংলা পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

মোংলা পোর্ট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম রাতে বলেন, ‘ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক তার ছেলে সাব্বিরকে খুলনা জেলার কয়রা উপজেলাতে বিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তিনি তাঁর পরিবারের ৭ জন ও কয়েকজন আত্মীয়কে নিয়ে একটি মাইক্রোবাসে কয়রা যান। সেখান থেকে ফেরার পথে বিকেলে এই দুর্ঘটনা ঘটে বলে জেনেছি।’

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম শোক বার্তায় বলেন, ‘বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবারের সাত সদস্যের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

এদিকে একসঙ্গে একই পরিবারের এতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শোকস্তব্ধ স্বজন ও প্রতিবেশিরা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনীর বাসটি মোংলা থেকে ছেড়ে এসেছিল। আর মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলায় যাচ্ছিল। বেলাই ব্রিজের কাছে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

 

 

বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে ছনটেকে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার কক্ষের পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর