বেনাপোল থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তাজনিত কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে কাউন্টারে এসে বাস না পেয়ে ভোগান্তিতে পড়ছেন ভারতফেরত যাত্রীরা। বাধ্য হয়ে অনেকে লোকাল বাস ও ট্রেনে বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল থেকে অধিকাংশ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাস চলাচল করেছে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ।

শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের কারণে কলকাতা-ঢাকা রুটের বাস ছাড়া অন্য কোনো দূরপাল্লার বাস বেনাপোল থেকে ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। ভারতফেরত যাত্রীরা এসব বাসে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।’

সোহাগ পরিবহনের বেনাপোল কাউন্টার সিনিয়র ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, ‘চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় বাস ছাড়ার বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। নির্দেশনা পেলেই বাস চলাচল শুরু হবে।’

কাউন্টার সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি এবং লকডাউন কর্মসূচির কারণে বেনাপোল দিয়ে যাত্রী পারাপারও কমেছে। যারা দেশে ফিরছেন, তাদের অনেকেই বিকল্প হিসেবে লোকাল বাস ও ট্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন। 

কাউন্টার কর্তৃপক্ষের দাবি, বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বিকল্প পথে বরিশালগামী বাস চলাচল করছে। অন্যদিকে, বেনাপোল থেকে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন...
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গ্রিনভিউ পরিবহন নামের একটি বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাতে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে আবু হাসনাত হিমেলকে...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৩ জনের। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
গাজীপু‌রে পোশাক কারখানার শ্রমিক‌দের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বেতন নির্ধার‌নের দাবিতে পোশাক শ্রমিক‌দের আন্দোলন‌কে কেন্দ্র চলমান নাশকতার ঘটনায় গাজীপুর মে‌ট্টোপ‌লিট‌নের বি‌ভিন্ন থানায় অন্তত...
শ্রম ইস্যুতে চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকা। ক্ষতি শুধু পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে পরিবহণ, ব্যাংকিং, লজিস্টিক, রপ্তানিসহ অন্যান্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর