ময়মনসিংহে থানার ওসি হলেন এজাহারভুক্ত আসামি, যোগ দিয়েই ৭ দিনের ছুটিতে  

আপডেট : ২১ মে ২০২৫, ০২:২২ পিএম

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় সদ্য যোগ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নিয়োগ নিয়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনা। যোগদানের পর জানা যায়, মিজানুর রহমান নোয়াখালীর সেনবাগ থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। তবে বিষয়টি না জেনে পদায়ন করা হয়েছে বলে জানান ময়মনসিংহ জেলা পুলিশ সুপার।

২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি মামলা রয়েছে মিজানুর রহমানের নামে। ২০২৪ সালের ১৮ আগস্ট নোয়াখালীর সেনবাগ থানায় মামলাটি দায়ের করেন বিএনপি নেতা নুরনবী বাচ্চু। এতে প্রধান আসামি করা হয় পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে। মামলাটি (নং-৯২) ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩৪২, ৩৬৫, ৩৮৬, ৩৮০, ১৭০, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় রুজু করা হয়।

গত ১৯ মে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম স্বাক্ষরিত এক আদেশে মিজানুর রহমান কোতোয়ালী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেন। গত মঙ্গলবার ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি প্রকাশ্যে এলে তিনি ৭ দিনের ছুটিতে চলে যান বলে জানা গেছে।

সেনবাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় ওসি মিজানুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করছে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ।’

এদিকে ওসি মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। 

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘গত সোমবার রাতে ওসি হিসেবে মিজানুর রহমান স্যার যোগদান করেন। মঙ্গলবার সকালে তিনি ৭ দিনের ছুটিতে চলে যান। এর চাইতে আমি বেশি কিছু জানি না।’

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, ‘মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে সেটি আমার জানা ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত নেবেন তাই বাস্তবায়ন করা হবে।’

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর