গারো পাহাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

শেরপুর গাড়ো পাহাড়ে থামছে না হাতি হত্যা। জিআই তারের সাথে বিদ্যুতের সংযোগ দিয়ে একের পর এক হাতি হত্যা বাড়ছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যু হয়েছে। বন বিভাগ জানিয়েছে, এরই মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছে তারা।

বন বিভাগ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ৩টায় গাড়ো পাহাড়ে সবাই যখন ঘুমে গভীর এই রাতে খাদ্যের সন্ধানে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে আসে পাহাড়ি গ্রাম নালিতাবাড়ির দাওধারা কাটাবাড়িতে। এই হাতির দলের সামনে পেতে রাখা ছিল বিদ্যুতের জিআই তার। আর সেই জিআই তারেই জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় ১২-১৩ বছর বয়সের মাদী হাতিটি। পরে স্থানীয় বন বিভাগের লোকজন এসে শহীদ মানকিং এর বাড়ি ঘেরাও করে জিআই তার জব্দ করে। 

বিষয়টি নিশ্চিত করে মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ‘ইতিপূর্বেও এই বাড়ির লোকজনদের বিদ্যুৎ সংযোগ দিতে নিষেধ করা হয়েছিল। তা না মেনে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে এই হাতিটিকে হত্যা করেছে। আমরা সকালে এসে বিদ্যুতের তার জব্দ করেছি। হাতিটির ময়নাতদন্ত করা হচ্ছে। আর মামলার প্রস্তুতি চলছে।’

বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শেরপুরের রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছি, বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটিকে মারা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’ 

এদিকে এ ঘটনার পার আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এই হাতি হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে সরকার কাজ করছে। হাতির দ্বারা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হলে তার ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ১০ বছরের হিসাবে দেখা যায়, জেলায় ৩৫টি বন্যহাতি ও একই সময়ে ৩৬ জন মানুষ মারা গেছে। এর মধ্যে গত ৬ মাসে ৫টি হাতি ও ৪ জন মানুষ মারা যায়।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর