নেত্রকোণার ৬ উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌরসভায় ছাত্রদলের নতুন নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব আংশিক ও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌরসভায় ছাত্রদলের নতুন নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব আংশিক ও পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি হয়েছেন তৌফিকুল হক শিবলী এবং সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন। কেন্দুয়া পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. জাকারুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হয়েছে তোফাজ্জল হোসেন হৃদয়কে।

মদন উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাইমন আকন্দ লিমন। এ কমিটির সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান পরশ এবং সাংগঠনিক সম্পাদক লায়ন তালুকদারের নাম ঘোষণা করা হয়েছে।

মদন পৌর ছাত্রদলের সভাপতি হয়েছেন মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরা। একই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি জাহের মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শাহারিয়া সজল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সানাউল করিম সৌরভকে।

খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সভাপতি হন মো. পলিন তালুকদার এবং সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়। এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শফিউল আলম চৌধুরী জসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হন শুভ্র জন বাপ্পী সরকার।

এছাড়া মোহনগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি করা হয়েছে মহিউদ্দিন কাদের খান এবং সাধারণ সম্পাদক মো. রাজিব ইসলামকে। সিনিয়র সহ-সভাপতি আতিক হাসান জয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান নৌশিন এবং সাংগঠনিক সম্পাদক মো. জিহাদ মিয়াকে এই কমিটিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী বলেন, সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে নতুন নেতৃত্ব বাছাই করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিটি কমিটি পূর্ণাঙ্গ করে নেত্রকোণা জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

টিলা ও বনভূমি কেটে ঘর-বাড়ি এবং স্থাপনা নির্মাণ করায় হুমকির মুখে সিলেটের প্রকৃতি ও জীববৈচিত্র্য। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজের বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনের চাপায় জাহাঙ্গীর আলম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে ফতুল্লার সিটি বোর্ড মিল...
বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে পাচার হওয়া ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিযে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এদের মধ্যে ৬ জন...
বরিশাল থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী সাকুরা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা এপাচি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক নগরকান্দা উপজেলা নাওডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে  ফাহিম...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো মতবিরোধ নেই বলে দাবি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগেফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ...
ব্যবসায়ী এবং চাকরিজীবীদের টার্গেট করে ‘হানিট্রাপের’ মাধ্যমে বাসায় ডেকে নিয়ে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড...
বিদ্যমান পাইপলাইনে বাড়তি গ্যাস সরবরাহ এই মুহূর্তে সম্ভব নয় বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রী মো. খোন্দকার আবুল মোক্তাদির। তিনি বলেন, দেশের শিল্প কারখানায় জ্বালানি সংকট নিরসন খুব সহজ বিষয় নয়।...
জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান বলছে, ২৪ জুনের ভূমিকম্পের পর দেশটিতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর