টিলা কাটায় হুমকিতে সিলেটের প্রকৃতি ও জীববৈচিত্র্য

টিলা ও বনভূমি কেটে ঘর-বাড়ি এবং স্থাপনা নির্মাণ করায় হুমকির মুখে সিলেটের প্রকৃতি ও জীববৈচিত্র্য। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায়  গত তিন দশকে নগরীর প্রায় ৫০ শতাংশ টিলা বিলীন হয়েছে, বলছেন তারা।

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

টিলা ও বনভূমি কেটে ঘর-বাড়ি এবং স্থাপনা নির্মাণ করায় হুমকির মুখে সিলেটের প্রকৃতি ও জীববৈচিত্র্য। টিলা কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, বলছেন পরিবেশবাদীরা। পরিবেশ সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায়  গত তিন দশকে নগরীর প্রায় ৫০ শতাংশ টিলা বিলীন হয়েছে, বলছেন তারা।

সিলেট নগরীর নতুনবাজার এলাকা। দিনে দুপুরে অবৈধভাবে টিলা কেটে বসতঘর নির্মাণ হলেও নেই কোনো তদারকি। গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুরসহ অন্যান্য উপজেলাতেও একইভাবে বিলীন হচ্ছে টিলা ও বনভূমি। 

স্থানীয়রা বলছেন, আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য কয়েক যুগ ধরে চলছে নির্বিচারে টিলা কাটা।  মাঝে মাঝে প্রশাসনের অভিযানে সাময়িক বন্ধ হলেও কিছু দিন পরেই আবার শুরু হয় অবৈধ কার্যক্রম।

স্থানীয় এক ব্যক্তি বলেন, পাহাড় কাটার সিন্ডকেট অনেক বড়। তারা সব সময় চায় টিলা কেটে ব্যবসা করতে। আমাদের কথা তারা মানে না। 

আরেক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘তারা প্রশাসনকে ম্যানেজ করে টিলা কাটে। এই টিলা কাটায় তো আমাদের পরিবেশ নষ্ট হয়।’

পরিবেশবাদীরা বলছেন, গেল তিন দশকে নগরীর প্রায় ৫০ শতাংশ টিলা হারিয়ে গেছে। আইন থাকলেও প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোরভাবে প্রয়োগ না হওয়ায় বেপরোয়া তারা। 

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্যসচিব আব্দুল করিম কিম বলেন, ‘প্রশাসন টিলা কাটা বন্ধে যে অভিযান চালাচ্ছে আমি মনে করি না যে এইটা বন্ধ করার জন্য উপযুক্ত। তারা এই ক্ষেত্রে খুবই ঢিলেঢালা আচরণ করছে। এ নিয়ে তাদের প্রশ্ন করলে লোকবলের সংকটের কথা বলে।’

পরিবেশ অধিদপ্তরের দাবি, টিলা কাটার খবর পেলেই অভিযান চালানো হয়। অপরাধীদের বিরুদ্ধে জরিমানা, মামলাসহ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিলেটের পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘১৩টি উপজেলায় কাজের জন্য আমার মাত্র দুইজন অফিসার আছে। এই দুইজন অফিসার এই সিলেট মহানগর এবং ১৩টি উপজেলায় পরিবেশ সংরক্ষণে কাজ করা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। এই জন্য আমরা পূর্ণ ইভোর্ট দিয়ে আমরা আমাদের কাজটা সম্পাদন করতে পারছি না।’ 

সিলেট জেলায় ১ হাজার ৩৫টি ছোট-বড় টিলা ছিল। তবে গত ২৫ বছরে কাটা হয় প্রায় ৫০ শতাংশ টিলা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর