জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:২৭ পিএম

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এরই মধ্যে সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান নেন এমপি বাবু ও নবাব। এসময় নিচে থাকা দুজনের কর্মী–সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে রাত আটটার দিকে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। এই ঘটনায় উত্তেজনা বিরাজ করছে পুরো ইসলামপুরজুড়ে।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন দিলেও ধরেননি সাধারণ সম্পাদক  নুরুল ইসলাম নবাব।

এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, ‘নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাঙচুর করেছে। দ্রুত এদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’ 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এমপি স্যারের গাড়ি, নবাব সাহেবের গাড়িসহ তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে।’

প্রায় সাত দিন ধরে অতিভারী বৃষ্টিতে মৃত্যুফাঁদ তৈরি হয়েছে বান্দরবানের বেশিরভাগ পাহাড়ে। নিচে বসবাস করা অনেকেই সরে যাচ্ছেন নিরাপদ স্থানে। পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে এ জেলার ২৩টির বেশি সড়ক। বেশ কিছু এলাকা...
দীর্ঘদিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ। সরগরম জেলে পল্লী ও স্থানীয় মাছঘাটগুলো। গত সপ্তাহের তুলনায় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে দুই থেকে তিনশ টাকা।...
চট্টগ্রাম বিভাগে কমেছে বৃষ্টির পরিমাণ। ৪৮ ঘণ্টায় আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাহাড় ধসের শঙ্কা কাটেনি। এদিকে, ৬ দিন ধরে অতিভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট পাহাড়ধস এবং বন্যায় চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় গত পাঁচ দিনে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন ২৯ জন...
বৃষ্টির কারণে বাজারে ক্রেতা কম থাকায় কমেছে সবজির দাম। বাজারে প্রতি হালি কাঁচাকলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।  কেজিতে...
স্মার্টফোন ব্যবহারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এখন অনেক ব্যবহারকারীর অন্যতম চাহিদা। সেই সঙ্গে ছবি তোলার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচারও যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের...
হাসনাত আরও বলেন, ২০১৪-১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর