চট্টগ্রামে বৃষ্টি কমলেও পাহাড়ধসের শঙ্কা কাটেনি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম

চট্টগ্রাম বিভাগে কমেছে বৃষ্টির পরিমাণ। ৪৮ ঘণ্টায় আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পাহাড় ধসের শঙ্কা কাটেনি। এদিকে, ৬ দিন ধরে অতিভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। তলিয়েছে ফসলের খেত। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বেড়েছে জনভোগান্তি। জেলার ৪১১টি আশ্রয়কেন্দ্রে উঠেছেন ৮ হাজার ৩৪০ জন। বন্ধ আছে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ।

প্রায় ১ সপ্তাহ ডুবে আছে চট্টগ্রামের আনোয়ারার উত্তর চাতরী এলাকা। এই গ্রামের অনেকেই এখন পানিবন্দি। পানিতে ডুবে গেছে ঘর। কোথাও কোথাও নেই বিদ্যুৎ। শুধু বসতবাড়ি নয়, তলিয়ে গেছে আউশের খেত। ডুবেছে সড়ক। ভেসে গেছে পুকুরের মাছ। বিপাকে গৃহপালিত প্রাণীও। 

স্থানীয়রা বলছেন, ভাটার সময় পানি কিছুটা কমে। জোয়ার এলে বাড়ে উচ্চতা। এদিকে, ত্রাণ সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ অনেকের। 

নিম্নচাপের কারণে অতিভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি। কোথাও কোথাও বইছে বিপৎসীমার উপরে। 

দ্রুত ত্রাণ সহায়তা, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার দাবি স্থানীয়দের। 

এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন জায়াগায় হাঁটু থেকে কোমরসমান পানি। দুপাশেই যানবাহন ও মানুষের অপেক্ষার সারি। চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা। উত্তর চট্টগ্রামে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে আসা পানিতে ডুবেছে ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানে উপজেলার নিচু এলাকা। এছাড়া বান্দরবান থেকে আসা পাহাড়ি ঢলে ডুবেছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার অনেক গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা চন্দনাইশ ও সাতকানিয়ার। এদিকে, সন্দ্বীপে টর্নেডোর আঘাতে ভেঙে পড়েছে বেশি কিছু ঘরবাড়ি। পানিতে ডুবে গেছে অনেক গ্রাম। বিদ্যুৎ ও খাবার পানির সংকটে পানিবন্দি মানুষ। 

আশ্রয়কেন্দ্র খোলা হলেও সেখানে উপস্থিতি খুবই কম। তবে গবাদি পশু নিয়ে গেছেন অনেকে। জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ বিতরণে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। 

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রান বিতরণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’

ভারী বর্ষণের কারণে পানিতে তলিয়ে গেছে পটিয়া, বোয়ালখালী ও সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকা।

দীর্ঘদিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ। সরগরম জেলে পল্লী ও স্থানীয় মাছঘাটগুলো। গত সপ্তাহের তুলনায় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে দুই থেকে তিনশ টাকা।...
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার বিভাগের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্ধ স্লুইস...
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের অন্তত ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ।
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের...
আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পাঁচ জেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের...
দুই দিনের সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধ হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, উভয় পক্ষের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন...
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে,...
নীলফামারী জেলার ডোমার উপজেলা হতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রবেশপথে দেবিগঞ্জ ডোমার সড়কের দোসীমানা এলাকায় এই গেটটি নির্মাণ করা হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় জেলা পরিষদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর