কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

নেত্রকোণা সদরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা-মা থানায় অবস্থান করছেন এবং রিপন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে সোমবার রাতে ঘটনাটি নিয়ে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস অনুষ্ঠিত হয়। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। সালিসের একাধিক ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

ওসি আবুল খায়ের বলেন, ‘ফেসবুকে সালিসের ভিডিও দেখে বিষয়টি আমাদের নজরে আসে। সেখানে ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়। এরপর মঙ্গলবার সকাল থেকেই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।’

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপন মিয়া ও সালিসে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের কাউকেই পায়নি। তারা সবাই আত্মগোপনে রয়েছেন। পরে ভুক্তভোগীর বাবা-মাকে থানায় এনে অভিযোগ গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত শনিবার সন্ধ্যায় বাড়ির উঠানে রান্নার সময় রিপন মিয়া জোর করে স্কুলছাত্রীকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ওই সময় ছাত্রীর বাবা-মা দুজনই বাড়ির বাইরে ছিলেন। ছাত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

পরিবারের দাবি, ঘটনার পর সোমবার রাতে স্থানীয়ভাবে সালিস বসে। সেখানে রিপন মিয়া অভিযোগ স্বীকার করেন এবং তাকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সালিসে দেওয়া ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রিপন মিয়া ও সালিসে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি।

এ ঘটনায় কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি আবুল খায়ের বলেন, ‘এখন পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়নি। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনগত সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের দেওয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে...
কিশোরগঞ্জের কটিয়াদী তিতাস গ্যাসের মূল সঞ্চালন লাইনে লিকেজের কারণে পুরো জেলায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আগামী তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এদিকে, লাইনে লিকেজের কারণে...
খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শরিফ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় এ ঘটনা ঘটে।  
সাতক্ষীরা শহরের ১০ তলা বিশিষ্ট ব্লিজ হাসপাতালে আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে সৃষ্ট হুড়োহুড়িতে অন্তত ৫০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের...
প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে আমি নিজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছি যে, উনি আমাদের এ ব্যাপারে সহযোগিতা করতে পারেন কি না। উনি আমাকে বললেন, তারা দেখছেন বাংলাদেশকে...
সীমান্তে যোগাযোগ ব্যবস্থা জোরদারে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগ উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণা করেছে ভারত। এসব এলাকায় অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে দেশটি। 
ডারউইনে পুরোদমে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশন মানিয়ে নিতে প্রথম টেস্টের আগে বাংলাদেশের পরীক্ষা তিন দিনের প্রস্তুতি ম্যাচ। নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত থাকা নাজমুল হোসেন শান্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর