স্বতন্ত্র প্রার্থী হতে চেয়ারম্যানের পদ ছাড়লেন শ্বশুর–জামাতা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম

সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক মৎস ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এছাড়া পদত্যাগ করেছেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আব্দুল লতিফ বিশ্বাসের জামাতা নুরুল ইসলাম সায়েদুল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তাঁরা পদত্যাগ করেছেন।

বুধবার বিকেলে মনোনয়নপত্র নেওয়ার তথ্য নিশ্চিত করে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ‘স্থানীয় নেতা–কর্মী ও নির্বাচনী এলাকার জনগণের চাপে আমি সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এজন্য জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে গতকাল মঙ্গলবার পদত্যাগ করে বুধবার সকালে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আগামীকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বরাবর মনোনয়নপত্র দাখিল করব।’

নুরুল ইসলাম সাজেদুল বলেন, ‘সংসদ নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে গত সপ্তাহে পদত্যাগ করেছি। গতকাল জেলা নির্বাচন কার্যালয় থেকে চৌহালী-বেলকুচি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছি।’

আব্দুল লতিফ বিশ্বাস জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ২০২০ সালের ২২ নভেম্বর আব্দুল লতিফ বিশ্বাসকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তাঁকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৪ সালের নির্বাচনে এই আসনে মনোনয়ন দেওয়া হয় শিল্পপতি আব্দুল মজিদ মণ্ডলকে। ২০১৮ সালে এই আসন থেকে মনোনয়ন পান আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আব্দুল মমিন মণ্ডল। এবারও মমিন মণ্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সবশেষ বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নুরুল ইসলাম সাজেদুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপন হয়েছে সোলার প্ল্যান্ট। এতে পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কমেছে গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা ও বিদ্যুৎ...
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এতে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার রাতে রায়গঞ্জ থানায় স্থানীয় বিএনপি...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর