পাবনায় নিখোঁজের দুদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

পাবনায় নিখোঁজের দুইদিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে পাবনার বেড়া উপজেলা নতুন ভারঙ্গা ইউনিয়নের এলাকায় পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান। জানা যায়, নিহত ওই গৃহবধূর নাম লাকী খাতুন (৩৬)। তিনি নতুন ভারঙ্গা গ্রামে রবিউল ইসলামের স্ত্রী ছিলেন। 

পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন আগে বাড়ি থেকে রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ হয়। পরে আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।এই ঘটনায় একটি বেড়া থানায় অভিযোগ ও দায়ের করে পরিবারের লোকজন। আজ রোববার সকালে নতুন ভারঙ্গা এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দিলে মরদেহ টি উদ্ধার করে মর্গে পাঠায়। 

বেড়া থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান বলেন, ‘স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। পরে ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।’

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর