নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

নাটোরে রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে জমির উদ্দিন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নাটোর রেলওয়ে স্টেশন সংলগ্ন হুগোলবাড়িয়া এলাকায় সরকারি সার গোডাউনের পাশে আজ শুক্রবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জমির উদ্দিন নাটোরের নলডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর দীঘা গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান আসাদ।

স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন মাস্টার বলেন, আজ সকালে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি স্টেশন সংলগ্ন সরকারি সার গোডাউনের পাশে রেল লাইনের ওপরে একটি মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখে সান্তাহার জিআরপি থানায় সংবাদ দেওয়া হয়। পরে নিহত ব্যক্তির পকেটের মোবাইল ফোন থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়।

স্টেশন মাস্টার আরও বলেন, জমির উদ্দিন গতকাল রাতে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। সকালে মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে নেত্রকোণার ৩০টি স্কুলে চালু হয়েছে ভাষা, বিজ্ঞান, সংস্কৃতি ও বিতর্কের ক্লাব। জেলা প্রশাসনের এই উদ্যোগে লেখাপড়ার পাশাপাশি নানা বিষয় চর্চার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।...
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে গত আট মাসে ফেনীতে প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তৎপরতায় ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অপরাধীরা...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে একজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
বর্তমান সরকার ও বিরোধীদল একই, তারা মিলেমিশে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।  শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আরও...
লোডিং...

এলাকার খবর