রাজশাহীতে খেজুর গুড়ে ব্যবহার হচ্ছে নিম্নমানের চিনি-হাইড্রোজ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:১০ এএম

খেজুর গুড় বানাতে রাজশাহীতে ব্যবহার করা হচ্ছে গো-খাদ্যের নামে আসা চিনি। ভেজাল এসব গুড় আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোজ। বিশেষজ্ঞরা বলছেন, ভয়ংকর হাইড্রোজ ব্যবহারের ফলে মানবদেহে বাড়ছে ক্যানসার ও কিডনি রোগের ঝুঁকি।

বিভিন্ন উপজেলায় কৃষক থেকে ব্যবসায়ী, যে যার মতো করে গুড় তৈরি করে এসব ভেজাল গুড় বাজারজাত করছে। প্রকাশ্যে এসব ভেজাল গুড় তৈরি হলেও নেই কোনো নজরদারি।

বানেশ্বর উপজেলার একটি গুড় তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, গুড় তৈরির জন্য চুলায় জ্বাল দেওয়া হচ্ছে খেজুরের রস। কিছুটা গরম হলেই তাতে মিশিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে গো-খাদ্যের নামে আনা নিম্নমানের টিনজাত চিনি। গুড়ের ঘনত্ব বাড়াতে দেওয়া হচ্ছে ডালডা আর আটা। দেখতে আকর্ষণীয় করতে ব্যবহার হচ্ছে হাইড্রোজ ও রং।

গো-খাদ্যের নামে আনা চিনি ব্যবহার করা হচ্ছে গুড় তৈরি করতে। ছবি: ভিডিও থেকে নেওয়া এক কারিগর জানান, গুড় তৈরি করতে হাইড্রোজ, ডালডার পাশাপাশি চুন, ফিটকিরীও ব্যবহার করা হয়ে থাকে।

শুধু বানেশ্বর নয়, পুঠিয়া, দূর্গাপুর, চারঘাট, বাঘা উপজেলার অনেক কৃষকবাড়ি ও আড়তে চলছে এমন ভেজাল গুড় তৈরির কারবার। নজরদারি না থাকায় ভেজাল গুড় তৈরি-বাজারজাত করতে কোনো সমস্যাই হয় না কারিগর-ব্যবসায়ীদের। তারা বলছেন, গৃহস্থ তাদের কাছ থেকে এই গুড় কিনে নিয়ে যায়। অনেক ব্যবসায়ীও এখান থেকে গুড় নিয়ে যায়। 

রাজশাহীর নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন বলেন, ‘গুড় কতটা নিরাপদ, তা জানতে আমরা ১০টি গুড় সংগ্রহ করেছিলাম। তাতে দেখা গেছে, কোনো গুড়ই স্বাস্থ্যসম্মত নয়।’

রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, ‘গুড়ের মধ্যে ব্যবহার করা হাইড্রোজ সবচেয়ে ভয়ংকর, ক্ষতিকর। হাইড্রোজের ফলে মানবদেহে ক্যানসার ও কিডনি রোগ দেখা দিতে পারে। যা জনস্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর।’

গুড় তৈরি করতে ব্যবহার করা হয় চুন ও ফিটকারী। ছবি: ভিডিও থেকে নেওয়া তবে, ভেজাল গুড়ের কারবারের বিষয়ে তথ্য নেই কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কাছে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালুক মোছা. উম্মে ছালমা বলেন, ‘এমন অনিয়ম কৃষক পর্যায়ে নেই বললেই চলে। যারা ব্যবসা করে, তারা এসব করলে করতে পারে। কৃষক যে গুড় তৈরি করছে, সেই গুড় নির্ভেজাল।’

শীত মৌসুমে রাজশাহীতে খেজুর গুড়ের ব্যবসা হয় অন্তত ১৫০ কোটি টাকার। এখন ভেজালের ভিড়ে আসল চেনাই দায় হয়ে পড়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।  টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, বিকেলে টুঙ্গিপাড়ার চৌরঙ্গী এলাকায় তাকে...
দিনাজপুরের বিরলে একটি কওমি মাদ্রাসার বাথরুম থেকে শাফায়েত হোসেন (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ...
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে চার সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠছে। গতকাল শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের...
রাজধানীর রামপুরায় চাঁদা না পেয়ে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে...
আসিয়ানের শীর্ষ সম্মেলনে মিয়ানমারের নেতাদের যোগদানে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলে চাপ বাড়ছে। থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আসিয়ানের ৫ সদস্য দেশ এই তাগিদ দিচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভ্যুত্থান পরবর্তী...
সাউথ আফ্রিকায় বাংলাদেশের টেস্টের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ২০২২ সালের আগে তো কেউই সাদা পোশাকে সাউথ আফ্রিকায় সেঞ্চুরি করতে পারেননি। তবে ২০২২-এ মাহমুদুল হাসান জয়ের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হিসেবে...
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর