পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবক নিহত

আপডেট : ২৯ মে ২০২৫, ০৯:৩৯ এএম

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার আমিনপুর থানার কাজিরহাট-বাঁধেরহাট আঞ্চলিক সড়কের জংলীপাড়া নামক স্থানে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমিনপুর থানার চক কৃষ্টপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মুন খান (২২) এবং একই উপজেলার সন্নাসীবাধা গ্রামের আবুল কাশেমের ছেলে সৌরভ (২০)।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘মোটরসাইকেলে করে কাজিরহাট এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন মুন ও সৌরভ। পথে জংলীপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাশিনাথপুর থেকে কাজিরহাটগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন তারা। এতে ঘটনাস্থলেই মুন খান মারা যান। গুরুতর আহত সৌরভকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক।’

ওসি গোলাম মোস্তফা আরও বলেন, নিহতদের মরদেহ বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর