থানার গাছের আম পাড়তে গিয়ে প্রাণ গেল কনস্টেবলের

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পাড়ার সময় পড়ে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা হয়।

নিহত পুলিশ কনস্টেবলের নাম শাজাহান আলী (৫৪)। তাঁর বিপি নম্বর ৭২৯৩০৯২৮৮১। তিনি পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার দাতিয়া গ্রামের মৃত সেকেন্দার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে বেলকুচি থানা বাউন্ডারির ভেতরে গাছে উঠে আম পারার সময় পা ফসকে গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন কনস্টেবল শাজাহান আলী। প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে বেলকুচি থানা পুলিশ তাঁকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করে নেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মৃত্যু হয় শাহজাহান আলীর।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন বলেন, ‘শাহজাহান বয়স্ক মানুষ। নিজ ইচ্ছায় থানার আমগাছে আম পারতে উঠে পরে যান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর এই দুর্ঘটনাজনিত মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর