দাম বাড়ানোর দাবিতে মিল্কভিটায় দুধ দেওয়া বন্ধ রেখেছেন সিরাজগঞ্জের খামারিরা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায়ী খামারিরা ছয় দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছেন। তাঁরা দুধের দাম ৪৮-৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করার দাবি জানিয়েছেন।

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০১:০৪ পিএম

দুধের মূল্য বৃদ্ধি করাসহ ছয় দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায়ী খামারিরা। আজ রোববার সকাল থেকে সমবায়ীরা তাদের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও তাঁরা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেনি। তাঁদের উৎপাদিত দুধ খামারীরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছেন।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক জানান, ক্রমাগতভাবে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে। মিল্কভিটা কর্তৃপক্ষের কাছে দুধের দাম ৬০ টাকা করার দাবি জানানো হয়েছে।

শাহজাদপুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন জানান, শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে প্রায় ৩০ হাজার গো-খামার আছে। প্রতিদিন এসব খামার থেকে প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব দুই সমবায়ী খামারিদের মাধ্যমে মিল্কভিটা, বিভিন্ন দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান, স্থানীয় ঘোষসহ মিষ্টির দোকানদারদের কাছে বিক্রি করে।

সমবায়ীরা জানান, তাদের দাবিগুলো মানা হলে পুনরায় তারা মিল্কভিটায় দুধ সরবরাহ করবে।

নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে মারধর করে দোকানে থাকা ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি...
চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধে গত আট মাসে ফেনীতে প্রায় ১২০০ মামলা দায়ের হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের তৎপরতায় ঘাটতি এবং স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অপরাধীরা...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
পাহাড়, সমুদ্র, নদী, হাওর নিয়ে প্রকৃতির বৈচিত্রময় সম্ভার বাংলাদেশ। তবে পাঁচ দশকের বেশি সময়েও পর্যটনে হয়নি কাঙ্ক্ষিত বিকাশ। প্রায় দেড় হাজার পর্যটন স্পট চিহ্নিতের লক্ষ্যও বাস্তবায়নি হয়নি এখনো। বিদেশি...
সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো ক্লাস, পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)...
১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৫৮৫ টাকা হলেও, বিক্রি হচ্ছে ২১০০ থেকে ২২০০ টাকায়। আবার, বাড়তি দামেও পাচ্ছেন না অনেক ভোক্তা। বিক্রেতাদের অভিযোগ, সরবরাহ কম থাকায় বিভিন্ন...
জাতিসংঘ অধিবেশনে কূটনৈতিক ব্যস্ততা শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ দিনেও তিনি বৈঠক করেছেন কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের মানবাধিকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর