ঘরে আগুন লেগে প্রাণ গেল মা–মেয়ের, গোয়ালে মরল ১২ ছাগল

গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মারা যায় মোন্তার হোসেনের ছেলের বউ আতিয়া বেগম ও আতিয়া বেগমের শিশু কন্যা রওজা। এসময় গুরুতর দগ্ধ হন মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম।

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএম

নাটোরের গুরুদাসপুরে একটি বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মা আতিয়া বেগম ও দেড় বছর বয়সী শিশুকন্যা রাওজার মৃত্যু হয়েছে। মর্জিনা বেগম নামে আরও এক নারী দগ্ধ হয়েছেন।

রোববার দিনগত ভোররাত ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামে এ আগুন লাগে। এসময় বাড়ির গোয়ালঘরে থাকা ১২টি ছাগল দগ্ধ হয়ে মারা যায়।

আহত মর্জিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও অগ্নিকাণ্ডে বসতঘর, বাড়ির পাশের একটি মুদি দোকান পুড়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান ও এলাকাবাসী জানান, গতরাত ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী গ্রামের মোন্তার হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতবাড়ির সব ঘরসহ গোয়ালঘর এবং পাশের একটি মুদি দোকানে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মারা যায় মোন্তার হোসেনের ছেলের বউ আতিয়া বেগম ও আতিয়া বেগমের শিশু কন্যা রওজা। এসময় গুরুতর দগ্ধ হন মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। তাকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।...
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ্য বস্তুর বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। উপজেলার ভরপাশা ইউনিয়নে দুধল মৌ গ্রামে আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর