নাটোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৬:১৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ও আজ রোববার সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে গোপালপুর উচ্চবিদ্যালয় মাঠে গোপালপুর গ্রামের আবির হোসেনের সঙ্গে শিবপুর গ্রামের সজিব হোসেন ও কয়েকজন যুবকের কথা-কাটাকাটি এবং হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে গত শুক্রবার সন্ধ্যায় সজিব হোসেন শিবপুর বাজারে গেলে আবির হোসেন ও তার স্বজনরা তাকে মারধর করেন।

এ সময় শিবপুর গ্রামের ব্যবসায়ী আবু হানিফ ও নাজমুল ইসলাম দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামানোর চেষ্টা করলে গোপালপুর কলোনির আবিরের স্বজনরা তাদেরও মারধর করেন। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাশের গড়মাটি কলোনি থেকে আবু হানিফ ও নাজমুলের স্বজনরা শিবপুর বাজারে জড়ো হন। পরে গড়মাটি কলোনি ও গোপালপুর কলোনির লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় দুই পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আজ রোববার সকালে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিশ্বকাপ ফুটবলের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে সমর্থকদের উন্মাদনা। কুড়িগ্রামের চিলমারী উপজেলার হাটিথানার পুটিমারী এলাকায় আর্জেন্টিনার ভক্তরা নিজেদের উদ্যোগে তৈরি করেছেন প্রায় ২০০ হাত দীর্ঘ একটি...
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার ১১ বাংলাদেশি নাগরিকের ভাগ্য এখনও অনিশ্চয়তায়। প্রায় ৪০ ঘণ্টা পেরিয়ে গেলেও পতাকা বৈঠকের পরেও...
সহজ ও নিরাপদ যোগাযোগ হিসেবে রেলওয়ে জনপ্রিয় হলেও নাটোরে চিত্রটি ভিন্ন। অরক্ষিত রেলগেট, রেললাইনের ত্রুটি এবং নিয়মিত তদারকির অভাবে এই জেলাতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি রেলের...
দিনাজপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা বেড়েই চলেছে। চুরি প্রতিরোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েও মিলছে না সুফল। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির অসাধু কর্মচারীদের একটি অংশই চুরির...
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন দাম এবং সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির পারদ আরও ওপরে উঠেছে। সদ্য সমাপ্ত মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে...
রাজধানীর মতিঝিল এলাকায় জনতা ব্যাংকের সামনে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম লোকমান হোসেন। তাঁর হাতে ও পায়ে দুটি গুলি লেগেছে।
নিরুত্তাপ বিসিবি নির্বাচনে প্রত্যাশিত ফলাফল এসেছে। ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। আজ রোববার অনুষ্ঠিত নিরবাচনে তামিমসহ ১৫ জন বোর্ড পরিচালক নির্বাচিত হয়েছেন।
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। রোববার থেকে কার্যকর হওয়া এই বেঞ্চে রামিসা হত্যা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর