আত্মসমর্পণের পর আমির হামজার স্থায়ী জামিন

মানহানির দুটি মামলায় সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা। রোববার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর আবেদন মঞ্জুর করেন।

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৬:৪৮ পিএম

মানহানির দুটি মামলায় সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা। রোববার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর আবেদন মঞ্জুর করেন।

আমির হামজা এমপি দুপুর আড়াইটার দিকে আদালতের এজলাসে প্রবেশ করেন। এরপর আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। বিপক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

এর আগে, গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানি মামলায় আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে তার জামিন মঞ্জুর করেন। 

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুটুক্তিমুলল বক্তব্য দেওয়ায় আমির হামজার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। সেই মামলাতেও তাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।  

আমির হামজার আত্নসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকেই সিরাজগঞ্জ আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ।

 

শিবির নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ, আত্মগোপন ও ধর্ষণ-ভ্রূণ হত্যার অভিযোগে মামলার ঘটনা নিয়ে জাতীয় সংসদে উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানায় জামায়াত, সৃষ্টি হয় তুমুল বিতর্ক।
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বক্তব্য নিয়ে কথা বলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার বেলা ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক...
বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য যে বাজেট উত্থাপন করেছে, তার চেয়ে জামায়াতের ছায়া বাজেট বেশি জনবান্ধন বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে গরিব মারার বাজেট বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমের সামনে বাজেট পরবর্তী বিক্ষোভ মিছিল থেকে নেতারা একথা বলেন।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডে টার্গেট কিলিং ও সন্ত্রাসী হামলা বেড়েছে। কাইল্যা পলাশসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পুরোনো শত্রুতা। গোয়েন্দা সূত্রে উঠে এসেছে নতুন...
চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি ছিল অ্যান্টিবায়োটিক। কিন্তু ভাবুন তো, যে ওষুধ একসময় কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, তা যদি হঠাৎ করেই শরীরে কাজ করা বন্ধ করে দেয়?...
বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে প্রায় ৪৩ কোটি ৪৬ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি। এর মধ্যে বেনজীর আহমেদের নামে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা, স্ত্রী জীশান মির্জার নামে প্রায় ২১ কোটি ৩৪ লাখ টাকা,...
বিদেশি 'বাইকুনুর' জাতের আঙুর চাষেই বাজিমাত। তিন বিঘা জমিতে মাত্র ৬ লাখ টাকা খরচে এক বছরে আয় হয়েছে ২১ লাখ টাকা। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাগমারার উদ্যোক্তা ঈমাম হাসান। তার বাগানের...
লোডিং...

এলাকার খবর