চুক্তি লঙ্ঘনের অভিযোগ, ফের হরমুজ বন্ধ করল ইরান

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০১ পিএম

লেবাননে ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। হামলার ঘটনাকে ইরান চুক্তির চরম লঙ্ঘন বলেও দাবি করেছে দেশটি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের জবাবে প্রথম পদক্ষেপ হিসেবে এটি করা হয়েছে। যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।’

এদিকে লেবাননে যুদ্ধবিরতির সব প্রচেষ্টা উপেক্ষা করে ভোর থেকেই দেশজুড়ে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত ও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া সিডন জেলার কানারিতে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৩ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য জরুরি অভিযান কেন্দ্র।

চলমান এই চরম উত্তেজনার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা করতে তিনি খুব শিগগিরই সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আশা করছি আগামী দু-এক দিনের মধ্যেই রওনা হব। তবে আপনারা তো জানেন, কূটনৈতিক প্রোটোকল এবং সার্বিক সমন্বয় বজায় রাখাটা সব সময়ই বেশ স্পর্শকাতর একটি বিষয়।’

লেবাননে যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে ইসরায়েল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথম কোনো সমঝোতায় স্বাক্ষর করেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরপরই বিশ্বজুড়ে চলছে এই সমঝোতা স্মারক নিয়ে আলোচনা। তেহরানের সমর্থকদের কাছে এই চুক্তি শতাব্দীর সেরা চুক্তি আর...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর লেবাননের দক্ষিণাঞ্চলে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুতরা। এ যাত্রায় শান্তির আশা জাগলেও স্বস্তি ফিরেনি তাদের জীবনে। কাগজে-কলমে চুক্তি হয়ে গেলেও...
লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর স্থগিত হয়েছে। সুইজারল্যান্ডে নির্ধারিত বৈঠক বাতিল হলেও আলোচনা প্রস্তুতি অব্যাহত রয়েছে।
উত্তরের জেলা কুড়িগ্রামে আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। 
তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান, আউটসোর্সিং ও ডিজিটাল অর্থনীতির সঙ্গে যুক্ত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬’। শনিবার নগরের খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব...
​লালমনিরহাটের কালীগঞ্জে অপহরণ, ডাকাতি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১১ লাখের বেশি টাকা লুটের মামলায় মোমছেদুল খান বুলবুল (৩৫) নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার এক প্রেস...
বাংলাদেশসহ সারা বিশ্ব এখন ভুগছে বিশ্বকাপ জ্বরে। খেলার মাঠ থেকে রাজনীতি বা কূটনীতি, সবখানেই একই আলোচনা—ফুটবল। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকেও উঠে এল ফুটবল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর