পঞ্চগড়ে ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৫ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। বোদা পৌরসভার খাদোপাড়া এলাকায় আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– ফকিরপাড়া এলাকার নুরজাহান (৬০) ও বোদা মাছগ্রাম এলাকার জাহিদুল হক (১৭)। আহতরা হলেন সাঈদ আলম, হানি চন্দ্র, মো. শাহিন ও আরও একজন।

পুলিশ জানায়, বোদা উপজেলা শহর থেকে একটি ট্রাক দেবীগঞ্জে দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ট্রাক্টরচালক ও এক পথচারী নিহত হন। আহত হন ট্রাক ও ট্রাক্টরে থাকা আরও চারজন। আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক দুজনকে রংপুরে ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর