উপজেলা নির্বাচন

ভোটের ফল প্রকাশে দেরি হওয়ায় হামলা, প্রশাসনের ৩ গাড়ি ভাংচুর

আপডেট : ২২ মে ২০২৪, ০৯:১৪ এএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা নির্বাচনে একটি কেন্দ্রে ভোটের ফলাফল দেরিতে ঘোষণা করায় হামলার শিকার হয়েছেন দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীরা। এ সময় প্রশাসনের তিনটি সরকারি গাড়ি ভাংচুর করে বিক্ষুব্ধ লোকজন। এতে একজন উপসচিবসহ আহত ছয়জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন রায় (৩২) ও দীনবন্ধু রায় (৩৩) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন– নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপসচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপপরিদর্শক বুলু মিয়া ও গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, ‘ফলাফল ঘোষণায় দেরি হওয়াতে বিক্ষুব্ধ লোকজন প্রশাসনের লোকজনের ওপর হামলা করে। তারা তিনটি গাড়ি ভাংচুর করে। আমরা দুজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

উপজেলা নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশে দেরি হওয়ায় প্রশাসনের তিনটি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনতবে এটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ আমাদের লোকজন সর্বোচ্চ সহনশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজন কর্মকর্তা কর্মচারী সামান্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর