পরিত্যক্ত কুয়ায় পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০১:১২ পিএম

রংপুরের মিঠাপুকুরের শালটি গোপালপুরে পরিত্যক্ত কুয়ায় পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০), তাঁর ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী ইবলুল মিয়া।

এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির পরিত্যক্ত কুয়ার ওপর মই রেখে শাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে গিয়ে পরিত্যক্ত কুয়ায় নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া  কুয়ায় নেমে তাঁদের উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও অসুস্থ হয়ে পড়েন।

এর পর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কুয়া থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুয়ার ভিতরে গ্যাস জমে থাকায় তাঁদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে শোকের মাতম চলছে। 

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের। মৃতদের মধ্যে মৌলভীবাজার ও সুনামগঞ্জের বাসিন্দা রয়েছেন।
যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে রাজধানীর সড়কে হতাহতের সংখ্যা। সবচেয়ে বেশি ঝুঁকিতে সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীরা। পাঁচটি ব্যস্ত এলাকাকে দুর্ঘটনার হটস্পট হিসেবে চিহ্নিত করে বিশেষজ্ঞরা বলছেন,...
রংপুর মেডিকেলের আইসিইউ, সিসিইউসহ ওয়ার্ডের এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় ভোগান্তিতে রোগীরা। হাসপাতালের ৫৮টি এসির ৪৬টিই এখন অকেজো। রোগীদের স্বস্তি দিতে স্বজনেরা কিনছেন ছোট ফ্যান, কেউ বাতাস করছেন...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর