দিনাজপুরের যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫ 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১০:৫৪ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার বিমলফুল নামক স্থানে আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই জানান, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিল ‘নওশীন এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাস।  পথে ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে একজন কিশোর নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতের মরদেহ উদ্ধার করে ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ  প্রক্রিয়াধীন। 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর