লালমনিরহাটে হেরোইনসহ ছাত্রদল নেতা আটক

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:০০ পিএম

লালমনিরহাটে হেরোইনসহ রবিউল ইসলাম (৩০) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের সময় রবিউলের কাছ থেকে আট পুরিয়া হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জমাদি জব্দ করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

আটককৃত ছাত্রদল নেতা রবিউল ইসলাম (৩০) সদর উপজেলার খোড়াগাছ এলাকার আফসার আলী মন্ডলের ছেলে। তিনি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।

লালমনিরহাট সদর থানার উপ–পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ‘রাতের অন্ধকারে নির্জন স্থানে বসে ৪-৫ যুবক হেরোইন সেবন করছিল। চার সদস্যের টিম নিয়ে সেখানে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ যুবক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রবিউল ইসলামকে আটক করা হয়। তাঁর কাছ থেকে হেরোইন ও হেরোইন সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ ও কটূক্তি করার অভিযোগে মৌলভীবাজারে এক যুবককে আটক করেছে পুলিশ।
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর