লালমনিরহাটে টোল আদায় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০১ এএম

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার রাতে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার পূর্ব বিরোধের জেরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঙ্গে মোটরসাইকেলে টোল আদায়কে কেন্দ্র করে ইজারাদারের এক কর্মচারীর বাকবিতণ্ডা হয়। এ ঘটনার কিছুক্ষণ পর যুবদল নেতার পক্ষে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হলে ইজারাদারের পক্ষের লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আহতদের লালমনিরহাট সদর হাসপাতাল ও কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেতুর ইজারাদার প্রতিষ্ঠান রানা কনস্ট্রাকশনের অংশীদার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল নাজু অভিযোগ করে বলেন, রাজু আহমেদের নেতৃত্বে হামলা চালিয়ে কর্মচারীদের মারধর ও কয়েক লাখ টাকা লুট করা হয়েছে।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাজু আহমেদ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, এই ঘটনায় একটি ১৫ জনের নামে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো। এতে বাড়ছে সাইকেল-মোটরসাইকেল চুরি ও ছিনতাইসহ নানা অপরাধ। শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা। অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর