লালমনিরহাটে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ এএম

লালমনিরহাটে পুকুরে ডুবে যাওয়ার ৬ ঘণ্টা পর মিরাজ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালারদিঘি নামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

মিরাজ পঞ্চগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কিসামত নগরবন্দ এলাকার গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শিশু মিরাজ তার দাদা আফজাল হোসেনের সঙ্গে ঘাস ধোয়ার জন্য ওই পুকুরে যায়। দাদা ঘাস ধুয়ে বাড়িতে নিয়ে গেলেও পুকুরের কিনারায় পানি নিয়ে খেলতে থাকে মিরাজ। দাদা আফজাল নাতি মিরাজ তার সঙ্গে না আসায় নাতিকে খুঁজতে আবার পুকুর পাড়ে আসেন। কিন্তু পুকুর পাড়ে নাতি মিরাজকে আর দেখতে পাননি।

পরে তার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে এবং থানা ও ফায়ার সার্ভিসে কল দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যার পর শিশু মিরাজের মরদেহ উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী গণমাধ্যমকে জানান, প্রায় ৬-৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের বাথরুম থেকে এক নারীর রক্তাক্ত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা-পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর। তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর