লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তার পানি বিপৎসীমার নিচে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে লালমনিরহাট জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তিস্তা ও অন্যান্য নদ-নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করায় ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সাময়িক স্বস্তি ফিরলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক বাড়িতে এখনও রান্নার উপযোগী পরিবেশ তৈরি হয়নি। বিশুদ্ধ পানিরও তীব্র সংকট বিরাজ করছে। ত্রাণ ও চিকিৎসা সহায়তার দাবি জানিয়েছেন দুর্গত এলাকার মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ব্যারেজ পয়েন্টের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, তিস্তা নদীর পানি বর্তমানে বিপদসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সারাদিন পানির প্রবাহ স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিকেলের দিকে পরিস্থিতি পরিবর্তন হতে পারে কি না, সেটা তখন বলা যাবে।

তিনি আরও জানান, আপাতত বৃষ্টিপাত না হলে নদ-নদীর পানি আরও কমবে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।

জেলা প্রশাসন জানিয়েছে, বন্যাদুর্গত এলাকাগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন এবং দুর্গতদের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো। এতে বাড়ছে সাইকেল-মোটরসাইকেল চুরি ও ছিনতাইসহ নানা অপরাধ। শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা। অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক...
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর