দিনাজপুরে নিরাপদ ধান উৎপাদনে ‘আলোক ফাঁদ’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম

বাংলাদেশে মোট উৎপাদিত ধান ও চালের বড় জোগান আসে দিনাজপুর থেকে। বিশেষ করে সুগন্ধি কাটারিভোগ চালের জন্য বিখ্যাত জেলা দিনাজপুর। তাই শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরে নিরাপদ ধান উৎপাদনে ব্যাপক উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। ধান উৎপাদনে ক্ষতিকারক পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে ‘আলোক ফাঁদের’ ব্যবহার শুরু করেছে তারা। 

দিনাজপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ জানান, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেনসহ উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা নিজে ফসলের মাঠে গিয়ে কৃষকদের নিয়ে আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করছেন। এতে করে আমন ধান উৎপাদনে ব্যাপক হারে কীটনাশক ব্যবহার কমে গেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন জানান, ধানের খেতে উপকারী এবং শত্রু দুই ধরনের পোকা থাকে। কৃষকেরা পোকা চিহ্নিত না করেই ব্যাপকহারে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে। যা নিরাপদ খাদ্য উৎপাদন ব্যাহত করে। আলোক ফাঁদ পদ্ধতির মাধ্যমে প্রতি সপ্তাহে একবার রাতে ফসলের জমিতে উপকারী পোকা এবং শত্রু পোকা চিহ্নিত করা হয়। পরে শত্রু পোকার ধরন বুঝে জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ফসলকে পোকা মুক্ত করা হয়। এছাড়াও দিনাজপুরের ধানের জমিতে ফেরোমোন ফাঁদসহ বিভিন্ন নিরাপদ পদ্ধতি ব্যবহার বাড়ানো হয়েছে। ফসলের শত্রু ও বন্ধু পোকা চিহ্নিত করতে প্রতিনিয়ত প্রশিক্ষণ চলছে।  এতে করে নিরাপদ ধান উৎপাদন সম্ভব হবে। 

আফজাল হোসেন আরও জানান, এ বছর ২ লাখ ৬১ হাজার হেক্টর জমিতে নিরাপদ আমন ধান উৎপাদনের লক্ষ্যে জেলার ১৩টি উপজেলায় ৩১২টি ব্লকের মাধ্যমে আলোক ফাঁদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যা আমন ধান কাটা পর্যন্ত চলমান থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর