লোডশেডিংয়ে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, ক্ষতিগ্রস্ত ব্যবসা-বাণিজ্য

তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে দুর্বিষহ রংপুরের জনজীবন। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া। শুধু বাসাবাড়ি নয়, বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পেও বাড়ছে ভোগান্তি।  

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১০:০৮ এএম

তীব্র গরম আর ভ্যাপসা আবহাওয়ার মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে দুর্বিষহ গ্রামাঞ্চলের জনজীবন। রংপুরে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও রোগীরা। ব্যাহত হচ্ছে লেখাপড়া। শুধু বাসাবাড়ি নয়, বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র শিল্পেও বাড়ছে ভোগান্তি।  

ঘন ঘন লোডশেডিংয়ে চার্জার ফ্যান, আইপিএসও কাজে আসছে না। বিকল্প হিসেবে হাতপাখা মানুষের ভরসা এখন। হাতপাখার দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। আকার, নকশা ও মানভেদে এসব পাখা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকায়।

রংপুর নেসকোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম মণ্ডল জানান, রংপুরে বিদ্যুতের চাহিদা ৭০ থেকে ৭৫ মেগাওয়াট। তবে প্রতিদিন পাওয়া যাচ্ছে ৫০ মেগাওয়াট। একারণেই লোডশেডিং হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 

গত এক সপ্তাহ ধরে দিনে-রাতে মিলিয়ে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না রংপুর জেলায়। একই চিত্র দেশের অন্যান্য অনেক এলাকারও।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী সরদার আলী। তাঁকে রংপুর মেডিকেল কলেজ...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর