বহিষ্কৃত জামায়াত নেতা যোগ দিলেন বিএনপিতে

লালমনিরহাটে জামায়াত ইসলামীর বহিষ্কৃত নেতা এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব এবং রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম

লালমনিরহাটে জামায়াত ইসলামীর বহিষ্কৃত নেতা এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্যসচিব এবং রংপুর বিভাগীয় যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ মাস্টার বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার সকালে লালমনিরহাট-২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে একগুচ্ছ ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

আবদুল লতিফ মাস্টার এক সময় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৯ সালে তাঁকে সংগঠন ও পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগে তিনি ২০১৪ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের দলীয় প্রার্থী ফিরোজ হায়দার বলেন, ‘২০১৯ সালে সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের কারণে আবদুল লতিফ মাস্টারকে কালীগঞ্জ উপজেলা আমিরের পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি এবি পার্টিতে যোগ দেন।’

এ বিষয়ে লালমনিরহাট-২ আসনে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন, ‘আবদুল লতিফ মাস্টার স্বেচ্ছায় এবি পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শিষের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।’

আবদুল লতিফ মাস্টার বলেন, ‘দেশের মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের লক্ষ্যে বিএনপিতে যোগ দিয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোকন উদ্দিন বাবুলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করব।’

সাতক্ষীরা পৌরশহরে দীর্ঘদিন ধরে অচল পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো। এতে বাড়ছে সাইকেল-মোটরসাইকেল চুরি ও ছিনতাইসহ নানা অপরাধ। শহরজুড়ে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা। অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক...
ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম...
টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. রাজিব হোসেন নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায়...
ক্ষুধা ও পরিতৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ে গবেষণাই এ বছর নোবেল চিকিৎসাবিজ্ঞান পুরস্কার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। সোমবার এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৬ সালের নোবেল...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯টি মামলা করা হয়েছে।
হয়রানি বন্ধসহ ৪ দফা দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় তারা। এতে নগর জুড়ে...
শহরের ওপর চাপ কমাতে অঞ্চলভিত্তিক উন্নয়নে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসাথে পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান এবং সবার জন্য বাসস্থান নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর