দিনাজপুরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর চিরিরবন্দরের আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৪ বছর ও ২৮ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

দিনাজপুর চিরিরবন্দরের আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৪ বছর ও ২৮ বছর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের দল্লা বানিয়াখাড়ী লক্ষীতলা ব্রিজের দক্ষিণ পাশে বানিয়াখারী ঘাটের আত্রাই নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে ভাসমান অবস্থায় দুটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে চিরিরবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘সকালে নদীর ধারে এসে দেখি দুটি মরদেহ ভাসছে। বিষয়টি খুবই ভয়াবহ। এমন ঘটনা আগে কখনো এখানে ঘটেনি। আমরা দ্রুত গ্রাম পুলিশকে জানাই।’

বানিয়াখারী এলাকার দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে লোকজনকে দূরে রাখি এবং তাৎক্ষণিকভাবে থানায় অবহিত করি। পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করে।’

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুনবী বলেন, ‘আত্রাই নদী থেকে আনুমানিক ২৪ ও ২৮ বছর বয়সী দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন থেকে মরদেহ দুটি নদীতে ভাসছে।’

ওসি আরও বলেন, থানা-পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে। মরদেহ দুটি উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর