বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল

২০ বছরে রোগী বাড়লেও জনবল বাড়েনি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম

গত ২০ বছরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। তবে বাড়েনি চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল। এতে বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। কর্তৃপক্ষের দাবি, প্রশাসনিক অনুমোদন পাওয়া শয্যার বিপরীতে পদ সৃষ্টি করলে হাসপাতালের জনবল সমস্যার সমাধান হবে।

২০০৬ সালে সাবেক ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উদ্বোধনের পর কয়েক বছর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় ৬০০ রোগী সেবা নিতেন। বর্তমানে সেই সংখ্যা প্রায় ৩ হাজার। অন্তর্বিভাগে গড়ে ৫০০ রোগী ভর্তি থাকলেও বর্তমানে সেখানে গড়ে প্রায় ২ হাজার ২০০ রোগী চিকিৎসা নিচ্ছেন।

তবে ৫০০ শয্যার এই হাসপাতালের জন্য অনুমোদিত ১ হাজার ৩৪২টি পদের মধ্যে চিকিৎসকের ২০টি পদসহ মোট ১৮৭টি পদ বর্তমানে শূন্য। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় চিকিৎসা ব্যহত হচ্ছে বলছে কর্তৃপক্ষ। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আবসিক চিকিৎসক ডা. আবীর হাসান দীপ বলেন, ‘প্রতিদিন আউট ডোরে একজন চিকিৎসক গড়ে রোগী দেখেন ৭০ জন। একজন রোগীকে ৫ মিনিটের বেশি সময় দিতে পারেন না তারা। মেডিসিন চর্ম ও যৌন রোগ বিভাগে একজন ডাক্তার দিনে গড়ে ১২০ জন।’

ভালো চিকিৎসক আর আধুনিক যন্ত্রপাতির কারণে হাসপাতালে বগুড়ার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও আসেন অনেক রোগী। তবে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় নানা করণে ভাগান্তিতে পড়তে হয় তাদের। 

অনুমোদিত শয্যাসংখ্যার বিপরীতে প্রয়োজনীয় জনবল অনুমোদনের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, ‘পর্যাপ্ত চিকিৎসক ও লোকবলের অভাবে আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছি।’

দ্রুত জনবল বাড়ালে ভোগান্তি কমবে এমন প্রত্যাশা রোগীদের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী...
লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটি খোঁড়ার এক পর্যায়ে রকেট সাদৃশ্য ৩টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে রামগতি উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু, কিশোর, নারী-পুরুষ সবার জন্য ছিল দেশীয় খেলাধুলার নানা আয়োজন। শিশুদের দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, হাড়িভাঙা, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টের পাশাপাশি বড়দের জন্য ফুটবল,...
বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। 
২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের তথ্য সংগ্রহ করছে দুদক। ভোট কারচুপির অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে বিভিন্ন জেলা প্রশাসকসহ...
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুর ১টায় এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর