সুনামগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা, যুবক আটক 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফেসবুক পোস্টে ধর্মীয় অবমাননার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়ভাবে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।  

আটক ওই যুবকের নাম আকাশ দাস। দোয়ারাবাজার উপজেলার মংলারপুর গ্রামের বাসিন্দা তিনি। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ফেসবুকে ওই যুবকের একটি পোস্ট নিয়ে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে পড়ে। আকাশের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগও পাওয়া গেছে। পরে রাত ৯টার দিকে পুলিশ তাঁকে আটক করে দোয়ারাবাজার থানায় নিয়ে আসে। এ সময় থানার বাইরে উত্তেজিত জনতা বিক্ষোভ করতে থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে।

এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন তাঁরা। ঘটনার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। বিক্ষুব্ধ জনতার মাঝে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে দিকে খেয়াল রাখতে হবে। 

আটক যুবকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল ইসলাম।

ঢাকার সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া...
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...
কমান্ডো প্রস্তুত। আকাশে সামরিক বিমানও প্রস্তুত। আর কিছুক্ষণ পরই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ বেঁধে যেতে পারতো। ঠিক সেই মুহূর্তে জানা গেল, যে তথ্যের ভিত্তিতে যুদ্ধের আয়োজন– তার সবই ভুল। দুই...
রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রমোত সরকার (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত অবস্থায়...
এখন থেকে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১টি গুরুত্বপূর্ণ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। দেশে ভ্যাট সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও ডিজিটালাইজেশন প্রক্রিয়াকে আরও জোরদার করতে নতুন...
লোডিং...

এলাকার খবর